[ দেশজুড়ে ]
২৬ বোতল বিদেশি মদসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের শার্শা সীমান্ত থেকে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিনা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক পারভিনা খাতুন শার্শা উপজলার সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের হাদি সর্দারের স্ত্রী।
যশোর পুলিশের মুখপত্র ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, পুলিশ গোপন সংবাদে শুক্রবার মধ্যরাতে সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিনা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আসামি পারভিনা এবং পলাতক বাকি দুই আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!