ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে চিনি বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২২ অক্টোবর ২০২২
বেশি দামে চিনি বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রির দায় চার দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। জরিমানাপ্রাপ্ত আনন্দ বাজারের রিপন স্টোরকে ৪ হাজার, মিনা বাজার স্টোরকে ৩ হাজার, মেসার্স নূরতাজ স্টোরকে ২ হাজার ওরমেসার্স মথুর পাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। চিনির মূল্য অধিক রেখে বাজারকে অস্থির করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে দেখা যায়, ৯০ টাকার বদলে ১১০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনন্দ বাজারের রিপন স্টোরকে ৪ হাজার, মিনা বাজার স্টোরকে ৩ হাজার, মেসার্স নূরতাজ স্টোরকে ২ হাজার ও মেসার্স মথুর পাল স্টোরকে ৩ হাজার টাকা করে চার ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!