ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ২৩ অক্টোবর ২০২২
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।   

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মো.মনির  ও একই ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মো.রিয়াজ। 

শনিবার রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০টি ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ সময় বাড়ির মালিক আব্দুস শহীদ কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে  অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!