ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষককে পিটিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ২৪ অক্টোবর ২০২২
কৃষককে পিটিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
কৃষককে পিটিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন

বগুড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক আবু তাহের বাবলুকে পিটিয়ে হত্যার দায়ে আতাউল হক সরকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ টাকা টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


সোমবার বেলা ১১টার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।এ সময় আদালত এ মামলার দুই আসামিকে বেকসুর খালাস দেয়। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউল হক বগুড়া সোনাতলা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শাব্বির আহমেদ বিদ্যুৎ।

Advertisement

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৭ সালের ৯ অক্টোবর আবু তাহের বাবলুকে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে মারা যান তিনি। এ ঘটনায় সোনাতলা থানায় হত্যা মামলা করেন নিহত কৃষকের শ্যালক সেলিম আকন্দ। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

তিনি আরো বলেন, ওই মামলায় আতাউল হক সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়। রায় ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!