ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে ভেসে আসা বিদেশি জাহাজে ‘কোটি টাকার সম্পদ’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০২২
সেন্টমার্টিনে ভেসে আসা বিদেশি জাহাজে ‘কোটি টাকার সম্পদ’
সেন্টমার্টিনে ভেসে এলো নাবিকবিহীন বিদেশি জাহাজ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভেসে এলো নাবিকবিহীন পুরোনো বিশাল একটি বিদেশি জাহাজ। জাহাজের ভেতরে রয়েছে কন্টেইনারসহ বেশ কিছু সরঞ্জামাদি।

জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। যার মূল্য কোটি টাকা হতে পারে বলে একাধিক সূত্র জানায়।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভেসে এসে ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে জাহাজটি। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে।

Advertisement

আরো পড়ুন: খুলনার ৪ উপকূলবাসীর জন্য বরাদ্দ ৩০ টন চাল

সেন্টমার্টিনের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।

সেন্টমার্টিনে ভেসে এলো নাবিকবিহীন বিদেশি জাহাজআব্দুল হক নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!