ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় সিত্রাং

সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ২৪ অক্টোবর ২০২২
সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ
একটি বিদেশি বলগেট জাহাজ ভেসে এসেছে সেন্টমার্টিনে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ এলাকায় একটি বিদেশি বলগেট জাহাজ ভেসে এসেছে। সোমবার দুপুরের দিকে ওই এলাকায় জাহাজটি দেখতে পায় স্থানীয়রা।

নাবিকবিহীন বলগেটটির ওপরের অংশ খোলা। এতে অনেক কনটেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজ ভেসে আসার খবর পেয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

Advertisement

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একটি বিদেশি বলগেট জাহাজ সেন্টমার্টিনে ভেসে এসেছে বলে খবর পেয়েছি। তবে এটি কোন দেশ থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!