ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে পুলিশের বিশেষ কন্ট্রোল রুম চালু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রামে পুলিশের বিশেষ কন্ট্রোল রুম চালু
ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। যেকোনো ধরনের সেবা ও তথ্য দিতে চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আমাদের থানা ও ফাঁড়িসমূহ প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করবেন। যেকোনো ধরনের সেবা গ্রহণ কিংবা তথ্য জানতে ০১৩২০-১০৮৩৯৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোররাত অথবা সকাল নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!