ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় সিত্রাং: চাঁদপুরে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: চাঁদপুরে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় সিত্রাং: চাঁদপুরে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। অতি বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা ও নারায়নগঞ্জের মধ্যে সব ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে ঢাকা-চাঁদপুর এর মধ্যে লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসাইন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে ভোর থেকে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চগুলো বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে বেলায় ১১টার দিকে বন্ধ করা হয় ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী লঞ্চ। এর আগে সকাল ৬টা থেকে সিডিউলে থাকা লঞ্চগুলো চাঁদপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

Advertisement

আবহাওয়া অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুর জেলার ও জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৭ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদী বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরি ভিত্তিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

ওই সময় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস বলেন, উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে আনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ কেন্দ্রসহ ৩২৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। জরুরি খাদ্য হিসেবে ২৫ টন চাল, ৫ লাখ টাকা বরাদ্দ এবং  বিকেলের মধ্যেই শুকনো খাবার এসে পৌঁছাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!