ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় সিত্রাং: এক মিনিটেই ভেঙে পড়ল ১৫০ বছরের তেঁতুল গাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: এক মিনিটেই ভেঙে পড়ল ১৫০ বছরের তেঁতুল গাছ
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভেঙে-মুচড়ে পড়েছে দেড় শ বছরের ঐতিহ্যবাহী একটি বড় তেঁতুল গাছ। 

কক্সবাজারের টেকনাফ উপকূলে সোমবার দুপুর ১২টার পর থেকে প্রবল বাতাসে ভেঙে পড়ছে গাছিটি।  গাছটির অবস্থান উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ পূর্ব-উত্তর পাড়া গ্রামে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, ছোট থেকেই তেঁতুলগাছটি দেখে আসছি। বাপ-দাদারাও গাছটি দেখে আসছে।  

Advertisement

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে ভেঙে যায় তেঁতুলগাছটির ডালপালা। কিছু ডাল মুচড়ে গিয়ে গাছে সঙ্গে ঝুলে আছে। এখন শুধু মূল খণ্ড ছাড়া সবই ভেঙে বা মুচড়ে গেছে। ১৫০ বছরের গাছটি এক থেকে দেড় মিনিটেই শেষ।

স্থানীয় শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া কলিম বলেন, দুপুর ১২টার পরে বাতাস বাড়লে গাছটির বড় ডালগুলো একসঙ্গে মুচড়ে ভেঙে পড়ে। তবে এলাকায় মানুষের চলাচল না থাকায় কোনো ধরনের ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় সিত্রাং যেন এই গ্রামের মানুষের শৈশব-কৈশোরের আড্ডা, আনন্দ-বেদনার স্মৃতিটুকু শেষ করে দিল।

ইউএনও মো. ইরফানুল হক চৌধুরী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি কমিয়ে আনতে ও স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!