এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ৯টা ৪০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউএস বাংলা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর ক্রমান্বয়ে আরো আন্তর্জাতিক ৭টি বিমানের ফ্লাইট জরুরী অবতরণ করেছে। এর মধ্যে সিংঙ্গাপুর থেকে ২টি, দুবাই, টরেন্টো, ব্যাংকক, কলকাতা ও চেন্নাইয়ের ১টি করে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সব বিমানের মধ্যে ইউএস বাংলার ৫টি উড়োজাহাজ ও বাংলাদেশ বিমানের ৩ উড়োজাহাজ রয়েছে।
.png)
বাংলাদেশ বিমানের সিলেটের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, সিত্রাংয়ের কারণে আবহাওয়া খারাপ। তাই সোমবার রাতে সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। ’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ঘূর্ণিঝড়ে সতর্কতা হিসেবে বেবিচকের নির্দেশনা অনুযায়ী, তিনটি বিমানবন্দর বন্ধ থাকায় বিমানের বিকেল ৩টা থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যায় ঢাকা-কলকাতা ফ্লাইটটি বাতিল করা হয়েছে।