ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় সিত্রাং, খুলনা মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং, খুলনা মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর নিম্নাঞ্চল। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষ। এছাড়া রাত থেকে বৃষ্টি হওয়ায় খুলনার সড়কগুলোতে রিকশা, ইজিবাইকসহ যান চলাচল একেবারে কম। রাস্তাঘাট প্রায় ফাঁকা। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, বের হলে পড়ছেন বিপাকে। পরিবহন না পেয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হয়েছে সাধারণ মানুষকে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, রোববার রাত থেকেই খুলনায় বৃষ্টি শুরু হয়, সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। যা এখনও চলছে। ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দেখা গেছে, বৃষ্টিতে অধিকাংশ সড়কই পানির নিচে। বৃষ্টিতে খুলনা নগরীর  শান্তিধাম মোড়, বাইতিপাড়া, লবণচরা, হরিণটানা, টুটপাড়া, পূূর্ব ও পশ্চিম বানিয়া খামার, চানমারী, মোল্লাপাড়া, বাস্তুহারা কলোনীসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি এবং সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে।

Advertisement

পূর্ব বানিয়াখামারের জাহিদুল ইসলাম সাগর জানান, বৃষ্টিতে পানির রাইস মিল পানিতে তলিয়ে যায়। মিলের মধ্যে রাখা চাল ভিজে গেছে।

খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মখর্তা আবদুল আজিজ জানান, রূপসা নদীতে পানি বেড়ে যাওয়ায় শহরের পানি নামতে সময় লাগছে। কেসিসির কর্মীরা পানি অপসারণে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!