ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নামল প্রথম ফ্লাইট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ২৫ অক্টোবর ২০২২
চট্টগ্রামে নামল প্রথম ফ্লাইট
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ফ্লাইট ওঠানামা বন্ধের পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফ্লাইট। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফ্লাইটটি অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করেছে। শিডিউল, রিশিডিউল অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোও ওঠানামা করবে।

এর আগে, সোমবার দুপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় অঞ্চলের তিন বিমানবন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাভাবিক ছিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!