সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেন শিশুটির মা লাবনী আক্তার। মামলায় আল-আমিনের বাবা আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বয়স দুই মাস ১০ দিন ছিল। গ্রেফতার মতিন পূর্ব-দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামের নিফার আলীর ছেলে।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। রোববার তাদের মধ্যে ঝগড়া হয়েছে। একপর্যায়ে শিশু আল আমিন কোল থেকে ছিটকে পড়ে। পরে শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান মা লাবনী আক্তার।
.png)
তিনি আরো বলেন, সোমবার সকালে আল আমিন অসুস্থ হলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা। ওই মামলায় শিশুটির বাবা মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।