মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিসা একই গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয় শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজের শিশু শ্রেণির ছাত্রী ছিল নিসা।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, দুপুরে নিসাদের বাড়িতে ঘর নির্মাণ কাজের জন্য গাছ কাটা হচ্ছিল। ঐ গাছের নিচে নিসাসহ কয়েকজন শিশু খেলা করছিল। গাছের ডাল পড়তে দেখে অন্য শিশুরা দৌড়ে সরে গেলেও নিসা সরতে পারেনি। এ সময় গাছের ডাল তার গায়ে পড়লে গুরুতর আহত হয় নিসা। পরিবারের সদস্যরা নিসাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)