[ দেশজুড়ে ]
কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত।
মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ও চরএলাহী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তিনি এই অর্থ সহায়তা প্রদান করেন।
ফখরুল ইসলাম রাহাত জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তিনি ব্যক্তি উদ্যোগে এ সহায়তা দিয়েছেন।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন- রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজীস সালেকিম রিমন, চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!