ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৬ অক্টোবর ২০২২
সিলেটে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
ছবিতে ছয়ফুল ইসলাম

সিলেটের বিশ্বনাথে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয়ফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্বনাথ উপজেলার চড়চন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছয়ফুল ইসলাম একই এলাকার আব্দুল মান্নানের ছেলে। ছয়ফুল পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

জানা যায়, উপজেলার চড়চন্ডি গ্রামের আব্দুল আজিজ মুন্সি এবং নূরুল আমিন পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হন আব্দুল আজিজ মুন্সি পক্ষের ছয়ফুল ইসলাম। পরে ছয়ফুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, লাশ ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!