[ দেশজুড়ে ]
পুকুর পাড়ে মিলল ছয় ফুট লম্বা অজগর
পুকুর পাড়ে মিলল ছয় ফুট লম্বা অজগর
বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামে একটি বাড়ির পুকুর পাড় থেকে ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে হরিনঘাটা বনে অজগরটি অবমুক্ত করে বনবিভাগ। এর আগে সকালে উপজেলার পাথরঘাটা সদর ইউপির রুহিতা গ্রামের ইব্রাহিমের বাড়ির পুকুর পাড়ে জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করে সাংবাদিক আরিফুর রহমান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানিতে প্লাবিত হয় নিম্মাঞ্চল। পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় পুকুরের মাছ রক্ষার জন্য পাড়ে দেওয়া জাল অজগরটি আটকে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জাকির মুন্সির সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
.png)
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাংবাদিক আরিফুর রহমান অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। পরে আমরা হরিনঘাটা বনে অবমুক্ত করি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!