[ দেশজুড়ে ]
বাড়ির উঠানে ঘুরে বেড়াচ্ছিল সাত ফুটের অজগর
অজগরটি বিট অফিসের পূর্ব পাশের পাহাড়ে অবমুক্ত করা হয়
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া এলাকা থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে একটি বাড়ির উঠান থেকে অজগরটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের শীতলপুর বিট কর্মকর্তা মজন প্রামাণিক বলেন, পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা একটি অজগর উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে স্থানীয় কয়েকজন যুবক। পরে অজগরটি বিট অফিসের পূর্ব পাশের পাহাড়ে অবমুক্ত করা হয়। সাত ফুট লম্বা অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!