ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৬ অক্টোবর ২০২২
বিয়ের ৪ মাসেই লাশ হলেন নববধূ
ঘটনাস্থলে পুলিশ- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দ্বিরাজতুল্লাহ ডাঙ্গী গ্রামে একটি এগ্রো ফার্মের কক্ষ থেকে ঐ নববধূ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর থেকে নিহত নববধূর স্বামী পলাতক রয়েছেন। নিহত নববধূর নাম শান্তা আক্তার। তিনি মধুখালী উপজেলার ভাটিরাকান্দি গ্রামের মতিয়ার শেখের মেয়ে।

জানা যায়, শান্তা আক্তারের সঙ্গে মাত্র চার মাস আগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে আসাদুজ্জামান বাচ্চুর বিয়ে হয়। নিহত শান্তা এমবিআই এগ্রো ফার্মের শ্রমিক এবং তার স্বামী সুপারভাইজার হিসেবে কাজ করতেন। গত ১৫ সেপ্টেম্বর বাচ্চু সুপারভাইজার হিসেবে ঐ ফার্মে যোগ দেন। এক সপ্তাহ পরে যোগ দেন তার স্ত্রী। তারা দুইজন ফার্মের মধ্যে একটি কক্ষে থাকতেন।

Advertisement

ফরিদপুর কোতোয়ালি থানার স্থানীয় এসআই সুজন বিশ্বাস জানান, ঐ কক্ষে স্ত্রীর লাশ ফেলে ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে স্বামী বাচ্চু পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর ফার্মের মালিক ইদ্রিস মিয়ার কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ শান্তার লাশ উদ্ধার করে। পরকীয়ার জেরে বাচ্চুর সঙ্গে শান্তার বিবাদ চলছিল বলে অন্য শ্রমিকরা জানিয়েছেন।

নিহত শান্তার মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, শান্তাকে তার স্বামী বাচ্চু হত্যা করে পালিয়ে গেছে। তবে কী কারণে হত্যা করেছে তা জানেন না।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল বলেন, লাশ উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!