বুধবার বিকেলে মধুপুর উপজেলা পৌর শহরের জামালপুর রোডে হাসপাতাল পাশের শাহজাহালাল ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাসুদ আহমেদ ওই ফার্মেসিতে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে এমবিবিএস, এফসিপিএস, সিসিডি ডিগ্রি লাগিয়ে ও ভিজিডিং কার্ড এবং নিজস্ব প্যাড তৈরি করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভুয়া চিকিৎসক মাসুদকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকেও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
.png)
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, মাসুস আহমেদ নামের ওই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তিনি ডাক্তারিতে পড়াশোনা না করে এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রি লাগিয়ে ভিজিডিং কার্ড, প্যাড ও চিকিৎসাপত্র ব্যবহার করতেন তিনি। এ অপরাধে তাকে অর্থদণ্ড ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।