[ দেশজুড়ে ]
নিখোঁজের ৩ দিন পর নালায় মিলল শিশুর বস্তাবন্দি লাশ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নিখোঁজের তিনদিন পর মারজান হক বর্ষা নামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারজান হক বর্ষা নগরের কুসুমকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো। বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে হলেও জামালখানের একটি বাসায় ভাড়ায় থাকে তার পরিবার।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জামালখানের সিকদার হোটেলের পেছনের নালায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নালা থেকে লাশটি তুলে আনে পুলিশ।
.png)
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বস্তাবন্দি লাশটি নালা থেকে তোলা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সোমবার বিকেলে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি বর্ষা। পরে এ ঘটনায় থানায় জিডি করে তার পরিবার।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!