ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে পিকআপ থামিয়ে ছিনতাই, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ২৮ অক্টোবর ২০২২
মহাসড়কে পিকআপ থামিয়ে ছিনতাই, আটক ২
আটককৃত ২ ছিনতাইকারী

ব্রাহ্মণবাড়িয়ায় দিন-দুপুরে পিকআপ থামিয়ে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে উজানিসার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার মো. জাবেদ ও কাউতলি এলাকার আনাস।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে একটি পিকআপভ্যান চালক মালামাল খালাস করে পিকআপভ্যান নিয়ে ঢাকায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী পিকআপভ্যান চালককে মামা ডেকে দাঁড় করান। পরে ছিনতাইকারীরা ঐ পিকআপভ্যান চালকের কাছ থেকে জোর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। 

Advertisement

এ সময় পিকআপ চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীকে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে উত্তম মাধ্যম দেন। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। অপর এক ছিনতাইকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ত্রিপল (৯৯৯) এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!