ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবল ট্রলার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২৮ অক্টোবর ২০২২
মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবল ট্রলার
ফাইল ছবি

ভোলার মেঘনায় গ্রিন লাইন লঞ্চের ধাক্কায় নোঙর করা একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন জেলে আহত হয়েছেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইলিশা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আবু তাহের, রহমান ও জসিম।

আহতরা বলেন, সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একই প্রান্তে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল গ্রিন লাইন লঞ্চ। একপর্যায়ে লঞ্চটি ঘোরানোর সময় নোঙর করা ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গিয়ে দুই লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।

Advertisement

ভোলা নৌ-থানার ওসি আখতার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গ্রিন লাইন লঞ্চের টিকিট বিক্রয় প্রতিনিধি সাইফুল্লা বলেন, বিষয়টি শুনেছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!