[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলে ডোবার পানিতে পড়ে আরিফুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কালিহাতী উপজেলার পালিমা দক্ষিণপাড়ার ইয়ার আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত আরিফুর রহমান কালিহাতীর চারান গ্রামের আতিকুর রহমান বাবুর ছেলে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আরিফুরের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে নানার বাড়িতেই শিশুটি থাকতো। শুক্রবার জুমার নামাজের আগে সে খেলতে গিয়ে হঠাৎ বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!