[ দেশজুড়ে ]
পাশের বাড়িতে গেলেন মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশু নাফিজার
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাফিজা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাফিজা একই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
মৃত নাফিজার পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে নাফিজার মা তাকে বাড়িতে রেখে কিস্তির টাকার দেওয়ার জন্য পাশের বাড়িতে যান। এ সময় শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। নাফিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!