এর আগে ভোর সাড়ে ৫টা থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় জানায়, শুক্রবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকে। এর আগে হালকা কুয়াশা পড়লেও নৌযান চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া ঘাটে তিনটি রো রো (বড়) এবং একটি ইউটিলিটি (ছোট) ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে বসে থাকে।
.png)
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘনত্ব কমে আসায় ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোনো যানবাহন নেই। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।