শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ২৫ বছর বয়সী রুবেল একই এলাকার ভূঁইয়া বাড়ির মো. জাকারিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন রুবেল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাটখিল থানায় জিডি করেন নিখোঁজের বাবা জাকারিয়া। থানা থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে পরানপুর এলাকার বাদশা বাড়ির পাশে খালের কচুরিপানার নিচে ছেলের লাশ দেখেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলের লাশ উদ্ধার করেন।
.png)
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুবেল মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।