[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ৪ শিবির কর্মী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে ছাত্র শিবিরের একটি ঝটিকা মিছিলে ধাওয়া করে সংগঠনটির চার কর্মীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শুক্রবার সকালে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত শিবির কর্মীরা হলেন- ফাহিম, তারেক আহমদ, তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে শুক্রবার সকাল ৮টার দিকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় সেটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের বিভিন্ন গলি থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!