[ দেশজুড়ে ]
চাঁদপুরে বিস্ফোরক মামলায় শিবির নেতা গ্রেফতার
শিবির নেতা জুবায়ের হোসেন
চাঁদপুরে বিস্ফোরক মামলায় জুবায়ের হোসেন নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে চাঁদপুর শহরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। গ্রেফতারকৃত জুবায়ের চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রুস্তম খানের ছেলে।
ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিস্ফোরক মামলায় শিবির নেতা জুবায়েরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/আরআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!