ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবির ক্যাডার নাছিরের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১ জুলাই ২০২২
শিবির ক্যাডার নাছিরের জামিন নামঞ্জুর
শীর্ষ শিবির ক্যাডার নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির- ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ শিবির ক্যাডার নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এ জামিন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, শিবির নাছির জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। আদালতকে বলা হয়- দুর্ধর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে এলে ফের অপরাধে জড়াতে পারেন। শুনানি শেষে সেই জামিনের আবেদন নামঞ্জুর করেন বিচারক।

বিভিন্ন সূত্রে জানা গেছে, হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজির ৩৬টি মামলার আসামি শিবির নাছির। এর মধ্যে ৩১টিতে খালাস ও দুটিতে সাজা ভোগ করেন। এছাড়া তিনটি মামলা বিচারাধীন।

উল্লেখ্য, শিবির ক্যাডার নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!