মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজিরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মোবারক ও জিসান।
এর আগে, ২০ জুলাই বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন ভুক্তভোগী চালিতাতলী এলাকার কমফোর্ট হোমটেক্সের মালিক তানভীর আলম।
.png)
বায়েজিদ বোস্তামী থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, গত ১৭ ও ১৮ জুলাই কারখানা মালিকের কাছে আসা কল ও কারখানা এলাকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে মোবারক ও জিসানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারখানায় আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তারা।
ভুক্তভোগী তানভীর আলম বলেন, ১৭ জুলাই রাত ৮টা ও ১৮ জুলাই বেলা ১১টার দিকে আমার ফোনে দুটি কল আসে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে শিবিরকর্মী সাজ্জাদ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। তখন আমি চাঁদা দেবো না বলে জানিয়ে দেই। এর দুদিন পরই আমার কারখানায় আগুন লাগে।