[ দেশজুড়ে ]
টিসিবির পণ্য মিলল ব্যবসায়ীর ঘরে
উদ্ধার করা টিসিবির পণ্য
লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ কেজি ডাল, ৪০ কেজি চিনি ও ৬২ লিটার তেল রয়েছে।
ব্যবসায়ীর নাম পাভেল। তিনি পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে। চৌমুহনী পোল এলাকায় মুদি দোকান রয়েছে তার।
.png)
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়িতে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী পাভেলের ঘর থেকে টিসিবির ৩০২ কেজি পণ্য উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে যান পাভেল।
ইউএনও আরো জানান, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মামুনের কাছ থেকে এসব পণ্য কিনে নিজ ঘরে মজুত করেন পাভেল ও তার সহযোগী ফারুক।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!