[ জাতীয় ]
ফের টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার থেকে
ফাইল ফটো
সারাদেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (সোমবার, ১ আগস্ট) থেকে। দেশের এককোটি ‘ফ্যামিলি কার্ডধারী’ নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করা হবে।
রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এককোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম সোমবার (১ আগস্ট) থেকে শুরু হবে।
.png)
বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
একজন ভোক্তা এর মাধ্যমে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারবেন। এই বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিচালনা করা হবে।
ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!