ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৯ অক্টোবর ২০২২
বাগেরহাটে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে রোগীর মৃত্যুর ঘটনায় অনুমোদনহীন একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটি সিলগালা করে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে সদ্য চালু হওয়া এই ক্লিনিকটির কোনো রেজিস্ট্রেশন বা অনুমোদন ছিল না।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টায় আশরাফ আলী শেখ (৮০) নামে ভর্তি থাকা এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই ক্লিনিকে অভিযান চালান ইউএনও। এ অভিযানের সময় উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহাত নাজমুল উপস্থিত ছিলেন।

Advertisement

ইউএনওর উপস্থিতি টের পেয়ে ক্লিনিকের পরিচালক কচুয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী রিয়াদুল ইসলাম সোহাগ, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সবাই সটকে পড়েন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!