ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিসিবি পণ্য মজুদ: লাখ টাকা জরিমানা গুনলেন ডিলার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ৩০ অক্টোবর ২০২২
টিসিবি পণ্য মজুদ: লাখ টাকা জরিমানা গুনলেন ডিলার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে টিসিবি পণ্য মজুদের দায়ে এসএম দিদার হোসেন মামুন নামে এক ডিলারকে এক লাখ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. ইমরান হোসেন এ আদেশ দেন। এর আগে মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে টিসিবির প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত করেন মুদি ব্যবসায়ী পাবেল ও তার সহযোগী ফারুক। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করেন। এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুন ও অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- মান্দারী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!