ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে মিলল কৃষকের মরদেহ, স্ত্রীর দাবি হত্যা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৩০ অক্টোবর ২০২২
মাঠে মিলল কৃষকের মরদেহ, স্ত্রীর দাবি হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুরে মাঠ থেকে কৃষক জগত আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী হালিমা খাতুন। 

রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  জগত আলী আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

জগত আলীর স্ত্রী হালিমা খাতুন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাসুরের ছেলে আব্দুল গাফফার ও আব্দুল জব্বার তাকে হত্যা করতে পারেন। কিছুদিন আগে গাফ্ফারের বোন ও অন্য একজনের কাছ থেকে ৮ কাঠা করে ১৬ কাঠা জমি কিনেছিলেন জগত আলী। সেই কেনা জমি নিয়ে প্রায় ৩ মাস ধরে গাফ্ফারের সঙ্গে বিরোধ চলছিল। কিছুদিন আগেও জগত আলীকে মারধর করেছিলেন গাফফার ও জাব্বার। এছাড়া তাকে হত্যা করে লাশ ভারতে ফেলে আসবে বলেও হুমকিও দিচ্ছিলেন তারা। 

Advertisement

তিনি আরো বলেন, সকালে ফজরের নামাজের পর বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হন তিনি। পরে বেলা ১১টার দিকে খবর পাই ওই বিরোধপূর্ণ জমিতে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। আমার মনে হয় ওই বিরোধের জেরে তারা আমর স্বামীকে হত্যা করতে পারেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জগত আলীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি হার্টের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে,তিনি হার্ট অ্যাটাকে মারা গেছন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!