ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দায়ের কোপে প্রাণ হারালেন ‘দা বাহিনী’র প্রধান

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ৩১ অক্টোবর ২০২২
দায়ের কোপে প্রাণ হারালেন ‘দা বাহিনী’র প্রধান
নাসির উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় টৈটং ইউনিয়নে ‘দা বাহিনী’র প্রধান নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নাসির উদ্দিন টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে। তিনি কথিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার সকালে টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম।

স্থানীয়রা জানায়, পেকুয়ার টৈটংয়ে আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন নাসির। ওই বাহিনী এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন নাসির।

এদিকে, রোববার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ দুর্বৃত্তের দা দিয়ে কোপে গুরুতর হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। 

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, এ ঘটনার এখনো কোনো দুর্বৃত্তকে আটক করা সম্ভব হয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!