ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৩, ২১ অক্টোবর ২০২২
পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
ফরিদপুর জেলা মানচিত্র: ফাইল ফটো

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের মধ্যেরগাতি মহল্লায় পরকীয়ার জেরে কুপিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহত ঐ গৃহবধূর নাম নূপুর আক্তার। তিনি মধ্যেরগাতী মহল্লার কাওসার মোল্লার ছেলে মুসা মোল্লার স্ত্রী। 

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, বৃহস্পতিবার তাকে অসুস্থ অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মধ্যেরগাতী মহল্লার বাড়িতে স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নুপুর।

এলাকাবাসী জানান, পরকীয়ার জেরে স্ত্রী নুপুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন স্বামী মুসা মোল্লা। পরে নুপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারব। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!