ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ১ নভেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় লোকোমোটিভের (ইঞ্জিন) ধাক্কায় মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোবারক হোসেন জেলার সদর উপজেলার বাসুদেব ইউপির খেওয়ায় গ্রামের মুরাদ মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার জানান, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন মোবারক। এ সময় বগিবিহীন ইঞ্জিনের ধাক্কায় তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!