ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত বাস থেকে ২২ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ৩ নভেম্বর ২০২২
চলন্ত বাস থেকে ২২ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোরে একটি বাস থেকে পলিথিন দিয়ে মোড়ানো ২২ কেজি ওজনের বিরল প্রজাতির একটি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।  

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার রাত ১২টার দিকে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে নিউ এসআর নামের ঢাকাগামী একটি বাস তল্লাশি করে। এ সময় বাসের ছাদ থেকে পলিথিনে মোড়ানো বিশালাকৃতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপটি জীবিত রয়েছে। 

বাসের সুপারভাইজার পুলিশকে জানান, মাছ হিসেবে একটি প্যাকেট চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার থেকে পারসেল করা হয়েছে। প্রেরকের নাম জুলমত আলী। তার মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। প্রাপকের নাম দেওয়া হয়েছে তরুণ কুমার। তার ঠিকানা ঢাকার সাভারে উল্লেখ করা হয়েছে। ডিবি পুলিশ ঘটনাস্থলে মোড়ক খুলে কচ্ছপটি উদ্ধার করে।  

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ওই কার্যালয়ের একজন উপপরিদর্শক নাটোরে এসে কচ্ছপটি নিজের জিম্মায় গ্রহণ করেন এবং রাজশাহীতে নিয়ে যান। 

রাজশাহীর বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, কচ্ছপটি চিত্রা প্রজাতির। এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। সুন্দরবনে এ কচ্ছপের বংশবিস্তারের জন্য অভয়াশ্রম রয়েছে। 

ডিবির পরিদর্শক সাদাত হোসেন জানান, এ ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার কচ্ছপটি বন্য প্রাণী সংরক্ষণ আইনে উদ্ধার করা হয়েছে। কচ্ছপটি রাজশাহীর বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!