মৃত মুত্তাকিন একই গ্রামের মিয়াজন মাঝি মাড়ির মো. আনোয়ার হোসেন মাসুদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান টিপু জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু মুত্তাকিন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশু মুত্তাকিনকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।
.png)
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।