নিহত নিলম পাটওয়ারী জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের মুহিত পাটওয়ারীর ছেলে এবং আহত আজাদ চাঁদপুর সদরের ইচুলী ঘাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে। নিলম সদ্য বিবাহিত। রূপসা বাজারে তার ফোম ও পর্দার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহত নিলম পাটওয়ারীর সঙ্গে ঘুরতে আসা অপর বাইক চালক রাশেদ হাসান বলেন, আমরা চাঁদপুর থেকে কচুয়ায় ঘুরতে আসি। কচুয়া থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় ডুমুরিয়া নামক স্থানে হাজীগঞ্জ থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে আমার বন্ধু নিলমের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
.png)
স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, দুঘর্টনায় নিহত নিলম ও আহত আজাদকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলমকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত আজাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করা হয় এবং চালক পলাতক। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।