ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ যান বন্ধের দাবিতে ১২ রুটে বাস চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৪ নভেম্বর ২০২২
অবৈধ যান বন্ধের দাবিতে ১২ রুটে বাস চলাচল বন্ধ
ফাইল ছবি

মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের অভ্যন্তরীণসহ ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীণসহ ১২ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধের খবর পাওয়া গেছে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে।

এ ব্যাপারে পিরোজপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!