ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানির ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন সালমান শাহ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ৪ নভেম্বর ২০২২
নানির ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন সালমান শাহ
ছবি ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার মদনে নানি জবেদা আক্তারের ইচ্ছা পূরণ করতে গিয়ে হাতির পিঠে চড়ে বউ আনতে গেলেন নাতি সালমান শাহ। শুক্রবার দুপুরে মদন দক্ষিণপাড়া গ্রাম থেকে বউ আনতে বর যাত্রা শুরু করেন তিনি। 

সালমান শাহ উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে। হাতি পিঠে চড়ে বর যাত্রা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

জানা যায়, মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহের সঙ্গে একই উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আব্দুল গনি (বেচু) মিয়ার মেয়ে মুক্তামনির বিয়ে শুক্রবার দিন ধার্য হয়। বরের নানি জবেদা আক্তার হাতির পিঠে চড়িয়ে নাতির বউ আনবে এ ইচ্ছা পোষণ করলে কনের পরিবার এতে সম্মতি দেয়। এরই প্রেক্ষিতে শুক্রবার ২০ হাজার টাকা দিয়ে হাতি ভাড়া করে হাতির পিঠে চড়ে বউ আনতে যায়। হাতির পিঠে বর দেখতে উৎসুক জনতা ভিড় করছে।

Advertisement

এ ব্যাপারে বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার বলেন, আমার বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা বর যাত্রী নিয়ে অন্য গাড়ি করে কনের বাড়িতে যাচ্ছি।

নানি জবেদা আক্তার বলেন, আমার তিন মেয়ের  কোনো ছেলে সন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে বলেছিলাম, যদি বড় হয়ে বিয়ে করে তাহলে সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। এত দিনে আমার আশা পূরণ হয়েছে। আমি খুব খুশি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!