ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ চেয়ারম্যান আটক

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ৫ নভেম্বর ২০২২
সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ চেয়ারম্যান আটক
বিমানবন্দরে ইয়াবাসহ চেয়ারম্যান আটক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান। আর তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আবু হোসেনের ছেলে মুচা মিয়া। তারা সম্পর্কে মামা-ভাগনে।

বিমানবন্দর পুলিশ সূত্র জানায়, ৮টা ১০ মিনিটের একটি ফ্লাইটে তাদের ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেটে ১৫টি ইয়াবা পাওয়া যায়।

Advertisement

এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আটক দুইজনকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!