শনিবার গভীর রাতে র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে আটক করে। আটক সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আব্দুল মজিদের ছেলে।
শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম ) আবু সালাম চৌধুরী।
.png)
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কক্সবাজার সদর থানায়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গত ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি।
শুক্রবার মধ্যরাতে তাকে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য জানিয়েছে।
তিনি আরো বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।