ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় বাস চলাচল শুরু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৫ নভেম্বর ২০২২
বরগুনায় বাস চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনা জেলা বাস মালিক সমিতির ধর্মঘট শেষ হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে বরগুনা থেকে সকল দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সব টিকিট কাউন্টারগুলো খুলে দেয়া হয়েছে এবং সন্ধ্যা থেকে বাস চলাচলও শুরু হয়েছে। 

জানা যায়, সড়কে অটো রিকশা ও থ্রি হুইলার সহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দেয় বরগুনা জেলা বাস মালিক সমিতি। তাই দুই দিন যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।

Advertisement

বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বলেন, শনিবার সকাল থেকেই টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছে টিকিটও বিক্রি হচ্ছে। দূরপাল্লার বাসগুলোও চলাচল শুরু করেছে। তবে আন্তঃজেলা ও আঞ্চলিক যাত্রীবাহী বাসগুলো রোববার ভোর ৬টা থেকে চলাচল শুরু করবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!