জানা গেছে, শনিবার দুপুরের দিকে ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটে বাসা চলাচল শুরু হয়। ঘাট থেকে এ সময় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায় স্পিডবোটগুলোকে। অন্যদিকে ঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায় স্পিডবোটগুলোকে।
স্পিডবোট মালিক কর্তৃপক্ষ জানান, শনিবার বিকেলে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।
.png)
বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ কোনো লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেনি। এটা সম্পূর্ণ লঞ্চ মালিক সমিতির ব্যাপার। তবে এখন আবার মালিকদের সিদ্ধান্তেই লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কামাল আজাদ জানান, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল করছে। এসব থ্রি হুইলার বন্ধের দাবিতে দুই দিনের জন্য বাস ধর্মঘটের ডাকা হয়। সমিতির সবার সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে।