সোমবার (৭ নভেম্বর) রাত ৮টায় উপজেলার পারুলিয়া রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন পারুলিয়া রেল স্টেশন থেকে ছেড়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল।এ সময় শিমুলতলা এলাকায় রুবেল মিয়া রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। রুবেল দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় তার ছেলে মারা যায়। সে একজন মানসিক রোগী ছিল।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।