ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৮ নভেম্বর ২০২২
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৮ দোকান পুড়ে গেছে। এ সময় অন্তত ২-৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

জানা যায়, চাটখিল পৌরসভার নিউ মার্কেট সংলগ্ন সিএনবি রোডের সোলেমান ফার্মেসীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  পরে পাশের ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে দোকানগুলো পুরোপুরি পুড়ে যায়। তাৎক্ষণিক চাটখিল, সোনাইমুমী ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  কিন্তু তার আগে আগুনে দুটি ফার্মেসি দোকান, ১টি হার্ডওয়্যার দোকান, ১টি সাইকেল পার্টসের দোকান, একটি চা দোকানসহ ৮টি পুড়ে ছাই হয়ে যায়। 

Advertisement

আরো পড়ুন >>> উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।    

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!